খাই যখন যেখানে পাই
সামনে ঈদ
বাড়ি যেতে কার না মন চায় ২৮ রোজার দিন বাড়ি যাব
ওদের জন্য কিছু জিনিস নিয়ে যাব
কিছুই কিনতে পারিনি এখনো
একেবারে চলে যেতে পারলে ভালো হতো
আমার স্ত্রীও মন খারাপ করে কিন্তু কী করব জীবনের জন্য তো থাকতেই হবে ঢাকায় একা একা
গ্রামে আমাদের যেটুকু জমি আছে সেটুকুই চাষবাস করতে হয়
আর একটা গরু আছে
রুলিই সেটার দেখাশোনা করে
সেও তো অনেক কষ্ট করে
বড় একটা গরু দেখাশোনা করা একজন মেয়ের জন্য অনেক কষ্টের
গরুকে খাওয়ানো পরিষ্কার করা অনেক কঠিন কাজ
যত দ্রুত মেয়ের বিয়ে এবং হজ করার জন্য টাকা জমাতে পারব তত দ্রুতই চলে যাব গ্রামে
এভাবে আর কত দিন কষ্ট করতে হবে কে জানে যদি পারি তবে গ্রামেই একটা দোকান দেব
তারপর সবাই একসাথে থাকব
মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রস্তুতি
মডেল টেস্ট-৩  অংশ-২
মেডিকেল কলেজে ভর্তিচ্ছু প্রিয় শিক্ষার্থীরা আজ একটি মডেল টেস্টের ২য় অংশ ছাপা হলো
৩
অন্তঃশ্বসন কাকে বলে
ক শ্বসনের যে ধাপ কলায় সংঘটিত হয় এবং যখন রক্ত থেকে অক্সিজেন কলাকোষে প্রবেশ এবং কোষমধ্যস্থ খাদ্য জারিত করে শক্তি তৈরি করে এবং কোষ থেকে রক্তে কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ করে তাকে অন্তঃশ্বসন বলে
খ শ্বসনের যে ধাপ রক্তে সংঘটিত হয় এবং যখন রক্ত থেকে অক্সিজেন গলবিলে প্রবেশ করে ও কোষমধ্যস্থ খাদ্য জারিত-বিজারিত হয়ে শক্তি তৈরি করে আর কোষ থেকে রক্তে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে তাকে অন্তঃশ্বসন বলে
গ শ্বসনের যে ধাপে রক্তের গ্লুকোজ বেয়ে হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয় এবং রক্ত থেকে অক্সিজেন গলবিলে প্রবেশ করে ও কোষমধ্যস্থ খাদ্য জারিত ও এনজাইমে বিশ্লিষ্ট হয়ে শক্তি তৈরি করে কোষ থেকে রক্তে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে তাকে অন্তঃশ্বসন বলে
ঘ শ্বসনের যে ধাপে রক্তে গ্লাইকোলাইসিস তৈরি হয়ে হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয় এবং রক্ত থেকে অক্সিজেন গলবিলে প্রবেশ করে ও কোষমধ্যস্থ খাদ্য জারিত বিজারিত বিশ্লিষ্ট হয়ে শক্তি তৈরি করে কোষ থেকে রক্তে অক্সিজেন ত্যাগ করে তাকে অন্তঃশ্বসন বলে
৪
কোন তথ্যাটি সঠিক নয়
ক খাবার গ্রহণের সময় এপিগ্লটিস স্বরযন্ত্রকে ঢেকে দেয়
এতে খাদ্যদ্রব্য ল্যারিংকসে প্রবেশ করতে পারে না
খ স্বরতন্ত্রীর কাঁপনের ফলে স্বরের উৎপত্তি হয়
কথা বলতে বা কোনো শব্দ তৈরি করতে মুখ এবং স্বরতন্ত্রী একসঙ্গে ব্যবহূত হয়
গ মানুষের ফুসফুস বক্ষগহ্বরে ডায়াফ্রামের ওপরে হূৎপিণ্ডের দুই পাশে থাকে বলে লাল বর্ণের আর কোণাকার অঙ্গ
ঘ মানুষের ডান ও বাঁ দিকে দুটি ফুসফুস রয়েছে
এই দুটি খাঁজের দ্বারা বিভক্ত নয়
ডান ফুসফুস তিন খণ্ডবিশিষ্ট বাঁ ফুসফুস চার খণ্ডবিশিষ্ট
৫
লোহিত রক্তকণিকায় প্রবিষ্ট কার্বন ডাইঅক্সাইডের একাংশ হিমোগ্লোবিনের অ্যামাইনো গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে কী তৈরি করে যৌগের বিক্রিয়াটি দেখাও

জাতীয় বিশ্ববিদ্যালয়
মাস্টার্স ১ম পর্ব প্রাইভেট কোর্সে রেজিস্ট্রেশন তথ্য
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৯ সালের মাস্টার্স ১ম পর্ব কোর্সে প্রাইভেট রেজিস্ট্রেশনের আবেদন করার প্রক্রিয়া শুরু হয়েছে
যোগ্যতা  ক ২০০৮ সাল অথবা তার আগে ডিগ্রি পাস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে ২০০৯ সালের মাস্টার্স ১ম পর্ব কোর্সে প্রাইভেট রেজিস্ট্রেশনের জন্য আবেদন করার যোগ্য
খ ডিগ্রি পাস পরীক্ষায় উত্তীর্ণসহ ২০০৮ সাল অথবা তার আগে সার্টিফিকেট কোর্স পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে ২০০৯ সালের মাস্টার্স ১ম পর্ব কোর্সে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করার যোগ্য
তবে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে অর্জিত ফাজিল বা কামিল ডিগ্রি এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফাজিল বিএ স্পেশাল সনদ গ্রহণযোগ্য নয়
গ বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা উল্লিখিত যোগ্যতা থাকা সাপেক্ষে ও বিভাগীয় প্রধানের অনুমতিক্রমে প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে মাস্টার্স ১ম পর্ব কোর্সে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করার যোগ্য
ঘ উল্লিখিত শর্তাবলি যথাযথভাবে পূরণ এবং উত্তম আচরণের প্রত্যয়নপত্র প্রদান সাপেক্ষে কারাবন্দীরাও নিচের শর্তে উক্ত কোর্সে প্রাইভেট রেজিস্ট্রেশনের জন্য আবেদন করার যোগ্য
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে এ বিষয়ে অনুমতি গ্রহণ করতে হবে
অন্যান্য যাবতীয় বিধি/নিয়মাবলি বন্দীদের বেলায় অপরিবর্তিত থাকবে
বিষয় নির্বাচন ক মাস্টার্স ১ম পর্ব কোর্সে প্রাইভেট রেজিস্ট্রেশনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত বিষয়সমূহ—বাংলা ইংরেজি ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দর্শন আরবি ইসলামিক স্টাডিজ সংস্কৃত পালি অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান হিসাববিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং ও ফিন্যান্স
খ ব্যবহারিক ক্লাস বা মাঠকর্মসম্বলিত বিষয়ে মাস্টার্স ১ম পর্ব কোর্সে প্রাইভেট রেজিস্ট্রেশনের জন্য আবেদন গ্রহণযোগ্য নয়
গ বিষয় নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই ডিগ্রি পাস পর্যায়ে পঠিত অথবা সার্টিফিকেট কোর্স পরীক্ষায় উত্তীর্ণ বিষয় নির্বাচন করা যাবে
ঘ ডিগ্রি পাস কোর্সে পঠিত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সমগোত্রীয় বিষয় হিসেবে ইতিহাস বিষয়টি গণ্য করা যাবে
রেজিস্ট্রেশনের শর্তাবলি  ক উক্ত কোর্সে একজন প্রাইভেট পরীক্ষার্থী রেজিস্ট্রেশনের আবেদন করার সময় কোনো পরীক্ষাকেন্দ্র নির্বাচন করার পর পরবর্তী সময়ে কেন্দ্র পরিবর্তনের অনুমতি দেওয়া যাবে না
তা ছাড়া প্রাইভেট পরীক্ষার্থীরা যে বিষয়ে রেজিস্ট্রেশনের আবেদন জমা দেবেন পরবর্তী সময়ে সে বিষয় পরিবর্তন করা যাবে না
খ মাস্টার্স ১ম পর্ব কোর্সের নিয়মিত জন্য নির্ধারিত পাঠ্যসূচি প্রাইভেট পরীক্ষার্থীদের হুবহু অনুসরণ করতে হবে
গ পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও পরীক্ষাসংক্রান্ত সব বিষয়ে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট কর্তৃক প্রদত্ত সিদ্ধান্ত মেনে নিতে হবে
ঘ মাস্টার্স ১ম পর্ব প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের মেয়াদ বিরতিহীনভাবে ৩ তিন শিক্ষাবর্ষ
মাস্টার্স ১ম পর্ব পাসের পর মাস্টার্স শেষ পর্বের জন্য পুনরায় রেজিস্ট্রেশন করতে হবে
কোনোক্রমেই রেজিস্ট্রেশনের মেয়াদ বৃদ্ধি বা নবায়ন করা হবে না
ঙ মাস্টার্স ১ম পর্ব কোর্সে নিয়মিত ভর্তিকৃত শিক্ষার্থী প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করার অযোগ্য
তা ছাড়া কোনো শিক্ষার্থী একই সময়ে একাধিক কোর্সে কিংবা একাধিক বিশ্ববিদ্যালয়ে/প্রতিষ্ঠানে অধ্যয়ন করলে দ্বৈত ভর্তিজনিত কারণে উক্ত শিক্ষার্থীর ভর্তি ও ফলাফল বাতিল বলে গণ্য হবে
আবেদন করার নিয়মাবলি কলেজ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক স্নাতকোত্তর ১ম পর্ব কোর্সে প্রাইভেট ২২/৮/২০১০ তারিখ থেকে ভর্তি-ইচ্ছুক প্রার্থীদের নিচের ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে ভর্তির আবেদন ফরম পূরণের জন্য প্রযোজ্য ওয়েবসাইট - কম্পিউটারে পূরণকৃত আবেদন ফরমের একটি প্রিন্ট কপি নির্ধারিত আবেদন ফি রেজিস্ট্রেশন ফি ও প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট কলেজে জমা দিয়ে কলেজ থেকে রিসিভ কপি সংগ্রহ করতে হবে
অসম্পূর্ণ বা ভুল তথ্যসম্বলিত আবেদন ভর্তির অযোগ্য
# বিস্তারিত তথ্যের জন্য  অথবা - ওয়েবসাইট দেখতে হবে
কম্পিউটারে পূরণকৃত আবেদন ফরমের প্রিন্ট কপির সঙ্গে নিম্নবর্ণিত কাগজপত্র সংযুক্ত করতে হবে ক এসএসসি/সমমান এইচএসসি/ সমমান পরীক্ষা পাসের মূল সনদপত্র ও নম্বরপত্রের সত্যায়িত ফটো কপি
খ ডিগ্রি পাস পরীক্ষা পাসের মূল/সাময়িক সনদপত্র ও নম্বরপত্রের সত্যায়িত ফটো কপি
গ জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পাস পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে গৃহীত মাইগ্রেশন সনদের সত্যায়িত ফটো কপি
ঘ সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ অথবা গেজেটেড অফিসার কর্তৃক চারিত্রিক সনদ এবং পাঠবিরতি সনদ প্রযোজ্য ক্ষেত্রে
ঘ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পাস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ডিগ্রি পাস কোর্সের মূল রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটো কপি
চ সদ্য তোলা পাসপোর্ট আকারের দুই কপি সত্যায়িত ছবি
ছ প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত প্রার্থীদের শিক্ষা ছুটি দেওয়া হবে মর্মে বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র
মাস্টার্স ১ম পর্ব কোর্সে প্রাইভেট রেজিস্ট্রেশন ও অন্যান্য বাবদ ধার্যকৃত ফি আবেদন ফি ১০০/- এক শ টাকা রেজিস্ট্রেশন ফি ৪৫০/- চার শ পঞ্চাশ টাকা বিলম্ব-ফিসহ রেজিস্ট্রেশন ফি ৮০০/- আট শ টাকা
ভর্তির সময়সূচি ক বিলম্ব-ফি ছাড়া অনলাইন আবেদনের কম্পিউটার-প্রিন্ট কপি সংশ্লিষ্ট কলেজে জমাপূর্বক ভর্তির শেষ তারিখ ৪/১১/২০১০
শিক্ষার্থীপ্রতি রেজিস্ট্রেশন ফি ৪৫০/- টাকা হারে ব্যাংক ড্রাফট করার শেষ তারিখ ৭/১১/২০১০
ব্যাংক ড্রাফট অনলাইন আবেদন ফরমের প্রিন্ট কপি আনুসঙ্গিক কাগজপত্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মাস্টার্স শাখায় জমা দেওয়ার শেষ তারিখ ৮/১১/২০১০ খ বিলম্ব-ফিসহ অনলাইন আবেদনের কম্পিউটার-প্রিন্ট কপি সংশ্লিষ্ট কলেজে জমাপূর্বক ভর্তির শেষ তারিখ ২৫/১১/২০১০
বিলম্ব-ফিসহ শিক্ষার্থীপ্রতি রেজিস্ট্রেশন ফি মোট ৮০০/- টাকা হারে ব্যাংক ড্রাফট করার শেষ তারিখ ২৮/১১/২০১০ বিলম্ব-ফিসহ ব্যাংক ড্রাফট অনলাইন আবেদন ফরমের প্রিন্ট কপি ও আনুসঙ্গিক কাগজপত্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক মাস্টার্স শাখায় জমা দেওয়ার শেষ তারিখ ২৯/১১/২০১০

সন্দ্বীপে পাঁচ কোটি টাকার উন্নয়নকাজ
ঠিকাদারদের ফাঁকি দিতে সমঝোতা বৈঠকের নাটক!
চট্টগ্রামের সন্দ্বীপে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এলজিইডি প্রায় পাঁচ কোটি টাকার কাজ সরকারি দলের লোকজন ভাগ-বাটোয়ারা করে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে
সরকারি দলের কয়েকজন নেতা নামে-বেনামে একাধিক ফরম নিয়ে নিজেদের মতো করে দর বসিয়ে দরপত্র জমা দিয়েছেন
কাজ ভাগাভাগির জন্য সমঝোতার কথা বলে অন্য সাধারণ ঠিকাদারদের দরপত্র কিনতে দেওয়া হয়নি
ঠিকাদারেরা অভিযোগ করেন আওয়ামী লীগ-সমর্থিত উপজেলা চেয়ারম্যান মো শাহজাহান তাঁর ঘনিষ্ঠ জনদের কাজ পাইয়ে দিতে সমঝোতার কথা বলেছিলেন
কিন্তু সমঝোতার কথা বলে গোপনে তাঁর অনুগত নয়জন ঠিকাদার ফরম সংগ্রহ করে চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকায় এলজিইডি কার্যালয়ে ১ সেপ্টেম্বর দরপত্র জমা দেন
এ কারণে সন্দ্বীপের ১৪৬ ঠিকাদার পাঁচ কোটি টাকার কাজের দরপত্রে অংশ নিতে পারেননি
যাঁরা দরপত্র জমা দিয়েছেন তাঁরা হলেন রাজিবুল আহসান মাকসুদুর রহমান সিদ্দিকুর রহমান নজরুল ইসলাম মিজানুর রহমান হুমায়ুন কবির নাসিরউদ্দিন মশিউর রহমান ও নাদিম শাহ
ঠিকাদার মাকসুদুর রহমান নিজেও প্রথম আলোর কাছে স্বীকার করেন আমি আমার দরপত্র জমা দিয়েছি
এক প্রশ্নের জবাবে তিনি সমঝোতা বৈঠকে বসার কথা অস্বীকার করেন
এলজিইডি সূত্র জানায় দেশের মূলখণ্ড থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপের রাস্তাঘাট উন্নয়নে বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়
এ রকম নয়টি প্রকল্পের জন্য প্রায় পাঁচ কোটি টাকা বরাদ্দ দেয় সরকার
সম্প্রতি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে এসব কাজে ঠিকাদার নিয়োগে দরপত্র আহ্বান করা হয়
দরপত্রের ফরম সংগ্রহের শেষ দিন ছিল ৩১ আগস্ট
দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ১ সেপ্টেম্বর
চট্টগ্রাম জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো রেজাউর রহমান প্রথম আলোকে বলেন কাজ পাওয়ার আগে ঠিকাদারদের মধ্যে সমঝোতা বৈঠক হওয়া বেআইনি
তাঁরা কীসের ভিত্তিতে বৈঠক করেছেন তা তাঁদের নিজস্ব ব্যাপার
তবে এলজিইডির দপ্তরে জমা পড়া দরপত্র যাচাই-বাছাই করে আমরা পরবর্তী পদক্ষেপ নেব
জানা গেছে সন্দ্বীপের নয়টি প্রকল্পে ১৫০টির বেশি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন
এরই মধ্যে অন্য ব্যক্তিদের দরপত্রে অংশ না নিতে সমঝোতা বৈঠক বসে
এতে সিদ্ধান্ত হয় যাঁরা কাজ পাবেন না তাঁদের মোট বরাদ্দের একটি অংশ কমিশন যা মোট বরাদ্দের পাঁচ থেকে ১০ শতাংশ অগ্রিম দেওয়া হবে
তাহিসন কনস্ট্রাকশনের মালিক নাজমুর রহমান প্রথম আলোর কাছে অভিযোগ করেন উপজেলা চেয়ারম্যান ও তাঁর লোকজন সমঝোতার কথা বলে আমাদের সন্দ্বীপের এলজিইডি কার্যালয় থেকে ফরম নিতে দেননি
